বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে সংসদীয় দলের সভা করেছে। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১১দলীয় ঐক্যের এমপিরা, বিশেষ করে এনসিপির সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন এবং পরে এনসিপির এমপিরা শপথ গ্রহণ করেন। ১১দলীয় ঐক্যের এমপিরা সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। জামায়াত নেতৃত্বাধীন এই জোটের সহযোগী দল এনসিপির ছয় এমপি হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মুজাহিদ।
অন্যদিকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদ অধিবেশন শুরু হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।