Web Analytics

চট্টগ্রামের সন্দ্বীপে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে টানা আট দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৬টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির খবর। আরকে এন্টারপ্রাইজ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে নিয়মিত সার্ভিস চালু থাকবে।

প্রতিষ্ঠানটির পরিচালক জগলুল হোসেন নয়ন জানান, শনিবার সন্ধ্যায় ৯ হাজার লিটারের অকটেনবাহী লরি ঘাটে পৌঁছানোর পর অচলাবস্থা দূর হয়। তিনি নিশ্চিত করেছেন, নির্ধারিত ২৫০ টাকার বেশি ভাড়া নেওয়া হবে না এবং যাত্রী হয়রানি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি সংকট নিরসনে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেন। সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নিতে ভূমিকা রাখেন।

সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে দৈনিক ৩ হাজার লিটার অকটেন প্রয়োজন হলেও ঈদের সময় তা বেড়ে ৪ হাজার ৫০০ লিটারে দাঁড়ায়। বর্তমানে প্রাপ্ত ৯ হাজার লিটার অকটেন দিয়ে সর্বোচ্চ দুই দিন চলাচল সম্ভব, অথচ পুরো ঈদ মৌসুমে প্রয়োজন প্রায় ৮০ হাজার লিটার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।