Web Analytics

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে। সংস্থাটি বুধবার, ২ সেপ্টেম্বর নতুন এই দাম ঘোষণা করে এবং জানায়, তা ওই দিন সন্ধ্যা ৬টার পর কার্যকর হবে।

অন্যান্য আকারের সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে বিইআরসি। সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা। ১৬ কেজির জন্য ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির জন্য ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির জন্য ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির জন্য ২ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা। ৪৫ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন দাম বহাল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।