আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা মঙ্গলবার সকালে কোম শহরের জামকারান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইরানের শীর্ষ আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি অমোলি জানাজার নামাজে ইমামতি করেন। জানাজা শেষে খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের মরদেহ জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা (আ.)-এর মাজারের দিকে নিয়ে যাওয়া হয়।
ইরানের বিভিন্ন প্রদেশ থেকে শোকাহত মানুষ সোমবার বিকেল থেকেই জানাজা ও শেষযাত্রায় অংশ নিতে কোমে আসতে শুরু করেন। সোমবার রাতেই মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয় এবং মঙ্গলবারও মানুষের ঢল অব্যাহত থাকে। লাল রঙের ‘ইয়া লিসারাতিল হুসাইন’ পতাকা ও ইরানের জাতীয় পতাকা হাতে পদযাত্রী ও যানবাহনের বহর শেষযাত্রায় যোগ দেয়।
এর আগের দিন সোমবার রাজধানী তেহরানেও শেষ বিদায় উপলক্ষে বিপুল জনসমাগম হয়েছিল, যার ধারাবাহিকতায় কোমে এই জানাজা অনুষ্ঠিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।