Web Analytics

সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইকবাল হোসেন অস্ত্র আইনের দুটি ধারায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন। সোমবার দুপুরে এই রায় ঘোষণা করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার জানান, আসামি যত দিন হাজতে ছিলেন, তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ মার্চ কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে ডাক্তার রায়হান শরীফ আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাচ্ছিলেন। একপর্যায়ে তিনি পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন, এতে তমালের ডান পায়ে আঘাত লাগে। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ছোরা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ডাক্তার রায়হান শরীফকে দোষী সাব্যস্ত করে ২১ বছরের কারাদণ্ড প্রদান করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।