Web Analytics

নাটোরের নলডাঙ্গায় চলতি বোরো ও রবি মৌসুমে প্রয়োজনমতো সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, ভোররাত থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে সার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। টোকেন বিতরণে অনিয়ম ও ডিলারের দোকানে অব্যবস্থাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী কৃষকদের ভাষ্য, একটি অসাধু চক্র নানা উপায়ে টোকেন সংগ্রহ করে লাইনের আগে সার তুলে নিচ্ছে। এতে টোকেন হাতে থাকা প্রকৃত কৃষকরাও কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না। তাঁদের আরও অভিযোগ, জমি না থাকা সত্ত্বেও কেউ কেউ ভ্যানভর্তি করে সার নিয়ে যাচ্ছেন। সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং ফসলের প্রত্যাশিত উৎপাদন ও ফলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

কৃষকেরা সারের চাহিদা ও জমির পরিমাণ অনুযায়ী স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিতরণ ব্যবস্থা, টোকেন বাণিজ্য বন্ধ এবং কার্যকর তদারকির দাবি জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ আলী বলেন, এলাকায় সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট ঠেকাতে ও ডিলারদের নিয়ম মেনে বিতরণ নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।