Web Analytics

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পিছিয়েছে। জেলার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার রায় ঘোষণার নতুন তারিখ হিসেবে আগামী ৬ জুলাই নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে আসমা নিখোঁজ হয়। নয় দিন পর আসামির তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একমাত্র আসামি শাহাদাত (২৬), নিহতের জ্যাঠাতো ভাই, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় যে, ধর্ষণের পর ঘটনাটি প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর নোয়াখালী জেলাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।