Web Analytics

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি ইহসান মানি বর্তমান চেয়ারম্যান জয় শাহকে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন। লন্ডন থেকে ডন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মানি বলেন, জয় শাহর উচিত পাকিস্তান সরকারকে বয়কট প্রত্যাহারে রাজি করাতে নিজে পাকিস্তানে যাওয়া এবং তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনা। তিনি সতর্ক করেন, এই অচলাবস্থা অব্যাহত থাকলে বিশ্ব ক্রিকেট আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে, যা আইসিসিরও ক্ষতি ডেকে আনবে।

মানি জানান, পিসিবির সঙ্গে আলোচনার জন্য আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে, কিন্তু তিনি মনে করেন সিঙ্গাপুরের প্রতিনিধি খাজা এই ইস্যু সামাল দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি নন। তার মতে, আইসিসি চেয়ারম্যানেরই সরাসরি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত। মানি বলেন, পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পেছনে শক্ত ভিত্তি রয়েছে এবং বিষয়টি সালিশি কমিটিতে গেলে তা প্রমাণিত হতে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, আইসিসিতে ভারতের প্রভাব সালিশি কমিটির রায়েও প্রভাব ফেলতে পারে এবং ২০১৮ সালের মতো পাকিস্তান আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!