Web Analytics

ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের স্থাপনায় হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে নতুন কোনো হামলার বিরোধিতা করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বুধবারের ওই হামলার পর ট্রাম্পের এই অবস্থান স্পষ্ট হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা দেওয়ার ইরানের প্রচেষ্টার জবাবে তেহরানকে কঠোর বার্তা দিতে ট্রাম্প প্রথমে হামলাকে সমর্থন করেছিলেন। তবে উদ্দেশ্য পূরণ হওয়ায় তিনি আপাতত পরবর্তী সামরিক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

তবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই অবস্থান চূড়ান্ত নয়। তেহরান যদি আবারও হরমুজ প্রণালিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে নতুন হামলার অনুমতি দিতে পারেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।