Web Analytics

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া বলেছেন, ইরান মিশন এখনো শেষ হয়নি। হলোকাস্ট স্মরণ দিবসের এক অনুষ্ঠানে তিনি জানান, এই অভিযান তাৎক্ষণিকভাবে শেষ করার জন্য নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তেহরানে সাম্প্রতিক হামলার পর কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে মিশনটি চালিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের সময় মোসাদ তেহরানের কেন্দ্রস্থলে কাজ করেছে এবং বিমান বাহিনীকে নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এই তথ্যের ভিত্তিতে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত হানা হয়েছে। বার্নিয়া আরও জানান, একটি ‘চরমপন্থি’ সরকারকে সরিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মোসাদের দায়িত্ব শেষ হবে না।

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের অস্তিত্বের জন্য কোনো হুমকি সৃষ্টি হলে সেটির বিরুদ্ধে নীরব থাকা হবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।