Web Analytics

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধারের পর মো. জাবেদ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় কালা মিয়ার বাড়িতে এ অভিযান হয়। জেলা পুলিশ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাবেদের বসতঘরে অভিযান চালানো হয়। তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে লোহা ও কাঠ সংযুক্ত একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাবেদ ওই গ্রামের মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, অবৈধ অস্ত্র ও সরঞ্জাম সংরক্ষণের অভিযোগে জাবেদের বিরুদ্ধে সেনবাগ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে সেনবাগ থানা-পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।