Web Analytics

মধ্যপ্রাচ্যের সংঘাতে সাইপ্রাস জড়িয়ে পড়ার পর দেশটিকে রক্ষায় একটি নৌ ফ্রিগেট পাঠানোর ঘোষণা দিয়েছে ইতালি। শনিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই ফ্রিগেট মোতায়েন করা হচ্ছে। তিনি একে ইউরোপীয় সংহতির পদক্ষেপ হিসেবে উল্লেখ করলেও জোর দিয়ে বলেন, ইতালি এই সংঘাতের অংশ নয় এবং হতে চায় না।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত ও ১৬০ জনের বেশি ক্রু বহনকারী ফেডেরিকো মার্টিনেঙ্গো নামের ফ্রিগেটটি শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণাঞ্চলীয় তারান্টো বন্দর থেকে যাত্রা শুরু করেছে। মেলোনি আরও জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের অবনতি রোধে ইতালি, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নিয়মিত কূটনৈতিক আলোচনায় রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে কাজ করে উত্তেজনা কমানো ও আকাশ প্রতিরক্ষা সহায়তা প্রদানে ইতালি সক্রিয় ভূমিকা রাখছে।

এর আগে মেলোনি জানান, মার্কিন ও ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোতে বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।