Web Analytics

পিরোজপুরে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির ও তার ভাতিজা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। তারা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলায় আহত হন।

রিয়াজ উদ্দিন জানান, ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।