Web Analytics

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে ঢাকার কাজীপাড়া, শেওরাপাড়াসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বন্দরনগরীতেও সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ঢাকায় যা ছিল ২৮ মিলিমিটার।

আজ শুক্রবার সকাল ৬টার পর থেকে বৃষ্টি আরও বেড়েছে, ফলে প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত জলাবদ্ধতা দেখা দিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এ মাসজুড়ে বৃষ্টি কমবেশি থাকবে, তবে বর্তমান ভারী বৃষ্টি ১২ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটসহ ১৪টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।