Web Analytics

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হওয়ায় সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর রাতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের কনস্যুলার অ্যাফেয়ার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করে। এতে বলা হয়, পরিস্থিতি যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে আরও খারাপ হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে বলে জানানো হয়।

পররাষ্ট্র দপ্তর নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলেছে। মধ্যপ্রাচ্যে যাতায়াতকারীদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রমের সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের পরিস্থিতি বিষয়ে হালনাগাদ সতর্কতা ও নির্দেশনা জানতে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট অনুসরণের কথাও বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।