Web Analytics

সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কাতারের দোহা, বাহরাইনের মানামা এবং জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয় এবং সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরেও একই ঘটনা ঘটে।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাতে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। মন্ত্রণালয় জানায়, অঞ্চলে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ঘটছে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেইলি বলেন, ইরানের নির্বিচার হামলার কারণে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সেনা ও নাগরিকরা ঝুঁকিতে পড়ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।