Web Analytics

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকেরা সোমবার বেলা ১১টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন। এতে পুরো সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে কুতুবআইল কাঠেরপুল এলাকার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন ও আজাদ-রিফাত ফাইবার্সের শ্রমিকেরা জড়ো হন। পরে তারা শিবু মার্কেট এলাকায় গিয়ে সড়কের উভয় পাশে লাঠি হাতে অবস্থান নেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তিন থেকে চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন।

শ্রমিকেরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এবং বর্তমান মজুরিতে সন্তানদের নিয়ে জীবনধারণ অসম্ভব। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, একাধিক পুলিশ দল শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।