Web Analytics

পবিত্র রমজান মাসে মেট্রোরেলে ইফতার বা অন্য কোনো খাবার বহন ও গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীরা শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন, যা ইফতারের সময় পান করা যাবে। ব্যবহৃত বোতল নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে এবং পানি না ফেলার বিষয়ে সতর্ক থাকতে হবে। ১৬ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় এই বিধিনিষেধ জারি করা হয়।

নির্দেশনায় রমজান মাসের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের নতুন সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগের বছরগুলোর মতো এবারও একই নিয়মে রমজান মাসে মেট্রোরেল পরিচালিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।