Web Analytics

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত সনি র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, তার পিতা সাচিমি ওগাওরা হোসেন ও ভাই ডিএমডি বিনাস হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। সোমবার আদালত দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিনের আবেদনে বলা হয়, একরাম হোসেন ও তার ভাই বিনাস হোসেন অবৈধভাবে প্রায় পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধানে জানা গেছে, তাদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে এবং তারা এসব সম্পদ স্থানান্তরের চেষ্টা করছিলেন।

আদালত মনে করেন, সম্পদ স্থানান্তর রোধ ও অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।