Web Analytics

সুনামগঞ্জ-২-এর সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ তাদের শত্রু নয়, বরং মিত্র এবং তারা একসঙ্গে যুদ্ধ করেছেন। বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলায় আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি ওই আয়োজনকে বিএনপির মূল সমাবেশ হিসেবে বর্ণনা করেন।

নাছির চৌধুরী বলেন, আগামী ৮ আগস্ট বিএনপির নামে পৃথক সমাবেশ করার উদ্যোগ দলীয় বিভক্তি তৈরির চেষ্টা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদ করে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে চুরি-দুর্নীতির সুযোগ না পাওয়া ব্যক্তিরাই তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।

লুটপাটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যারা লাখ লাখ টাকা লুটের কথা বলেন, তাদের কাছে কত টাকা বাজেট এসেছে তা জানতে চাওয়া উচিত। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।