Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদদের ভুল ধরিয়ে সঠিক পথে পরিচালনা করা সাংবাদিকদের দায়িত্ব। শুক্রবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন এবং গণমাধ্যমের দায়িত্ব হলো জনগণের সামনে সত্য তুলে ধরা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও তিনি আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা আরও দৃঢ় করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।