মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আর কখনোই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান এই প্রণালি স্থায়ীভাবে বাণিজ্যিক চলাচলের জন্য উন্মুক্ত রাখতে সম্মত হয়েছে এবং এটি আর বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। গত কয়েক দশকে বিভিন্ন সময়ে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এই পথ বন্ধের হুমকি দিয়েছে। ট্রাম্পের দাবি সত্য হলে এটি ইরানের অবস্থানে বড় পরিবর্তন নির্দেশ করবে এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য বাজারে স্থিতিশীলতা আনতে পারে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এমন একটি চুক্তি সত্য হলে তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।