Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও আইনসম্মত জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা ও সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সময়নিষ্ঠা, ব্যয়ে স্বচ্ছতা ও কাজের গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বাজার সিন্ডিকেট দমন, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি সেবা দ্রুত ও হয়রানিমুক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনের নিয়োগ ও পদোন্নতির মূলনীতি হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রশাসনের পেশাদারিত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।