Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম রোববার দিনের দ্বিতীয় ভাগে স্থগিত থাকবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে। একই সঙ্গে চেম্বার কোর্টের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুলাই মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতের কার্যক্রম অর্ধদিবস বন্ধ থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।