Web Analytics

গোপালগঞ্জের কাশিয়ানীতে আট বছরের শিশু মাহফুজকে অপহরণ ও হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জামাল শেখ, শামীম শেখ ও রঞ্জু শেখ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদা খানম উষা ও বিল্লাল শেখ। প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৫ জুলাই বরাশুর গ্রাম থেকে মসজিদে যাওয়ার পথে মাহফুজকে অপহরণ করা হয়। মুক্তিপণ না পেয়ে ২০ আগস্ট রাতে মাহমুদা খানম উষার বাড়িতে শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় এবং লাশ পাশের মেহগনি বাগানে ফেলে রাখা হয়। শিশুটির বাবা ইতালি প্রবাসী ছিলেন এবং আসামিদের সঙ্গে তাদের পূর্বশত্রুতা ছিল।

ঘটনার পর মাহফুজের মা ৬ জুলাই ২০১২ কাশিয়ানী থানায় মামলা করেন। মামলাটি ২০১৩ সালের ডিসেম্বরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ স্থানান্তরিত হয় এবং ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বিচার শুরু হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।