Web Analytics

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান ৬ জুলাই এ আবেদন করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে আন্দোলনে অংশ নেন বাদী ও ভুক্তভোগী মো. সোহেল রানা। এ সময় এজাহারভুক্ত আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে, যা সোহেল রানার শরীরে লাগে। পরে তারা বোমা নিক্ষেপ করে, এতে অনেকেই আহত হন। ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।

এর আগে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর ডিবি পুলিশ ওমর ফারুককে গ্রেপ্তার করে এবং তিনি তখন থেকেই কারাগারে আছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।