Web Analytics

উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে পঞ্চমবারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করা হয়। শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট।

উখিয়ার ৫৪টি কেন্দ্রে শাহজাহান চৌধুরী ৬০ হাজার ১১ ভোট এবং আনোয়ারী ৫৮ হাজার ৯৩৯ ভোট পান। টেকনাফের ৬১টি কেন্দ্রে শাহজাহান পান ৬২ হাজার ৩৩৭ ভোট এবং আনোয়ারী ৬১ হাজার ১০৪ ভোট। পোস্টাল ব্যালেটে নিবন্ধিত ৩ হাজার ৮৬৬ ভোটারের মধ্যে বৈধ ভোট ছিল ২ হাজার ৫৫০টি, যার মধ্যে আনোয়ারী পান ১ হাজার ৯৩৭ ভোট এবং শাহজাহান ৫৬১ ভোট।

বিজয়ী শাহজাহান চৌধুরী জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বিজয় উখিয়া-টেকনাফের সাধারণ মানুষের। তিনি দলমত নির্বিশেষে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।