Web Analytics

গোপালগঞ্জ সদরের গোবরা মাদরাসার দুই শিক্ষার্থী সোমবার থেকে নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলো মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজের সময় দুজনের পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।

মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থী কাউকে কিছু না বলে মাদরাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা আর ফিরে না আসায় মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি দুই শিক্ষার্থীর পরিবারকে জানায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে তাদের পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষ পুলিশকে কিছু জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।