Web Analytics

জুলাই ২০২৪ বিপ্লবের সময় গণমাধ্যমের অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।

প্রসিকিউটর মইনুল করিম শুনানিতে বলেন, জুলাই বিপ্লবের সময় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো বা অন্যান্য অনুষ্ঠানে তিন সাংবাদিক উসকানিমূলক বক্তব্য দেন। মানবতাবিরোধী অপরাধের এ মামলার তদন্তে তদন্ত সংস্থা তাদের সংশ্লিষ্টতা পেয়েছে বলে তিনি ট্রাইব্যুনালকে জানান এবং তাদের গ্রেপ্তারের আবেদন করেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করে। এর আগে ১৭ আগস্ট অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাদের সোমবার হাজিরের নির্দেশ দিয়েছিল। এদিন সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। বাবু ও রূপা শাপলা চত্বর গণহত্যা মামলায় এবং শ্যামল দত্ত জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের একটি মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।