Web Analytics

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলম এমপি শনিবার রাজধানীর ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার, গুলিস্তান বাসস্ট্যান্ড ও সায়েদাবাদ টার্মিনাল পরিদর্শন করেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতেই এই পরিদর্শন করা হয়। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে যাত্রাপথে কোনো সমস্যা বা হয়রানির বিষয়েও খোঁজ নেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার এবারের ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে যাতে অতিরিক্ত ভাড়ার চাপ না পড়ে। সড়ক ব্যবস্থাপনা সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে কাজ করছে।

মন্ত্রী আরও জানান, বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে মাঠপর্যায়ে তদারকি চলছে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। রোজাদার যাত্রীদের জন্য টোল প্লাজায় ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে এবং মহাসড়কের নিকটবর্তী হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।