Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার কমান্ডার আলি আবদুল্লাহ বলেছেন, জানাজা চলাকালে কোনো হামলা হলে তার ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে। তিনি জানান, ইরানের শত্রুদের, বিশেষ করে আমেরিকা ও ইসরাইলকে, ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করলে ওই দিনই নিহত হন খামেনি। চার মাসেরও বেশি সময় লাশ সংরক্ষণের পর রবিবার ভোরে তেহরানে জানাজা শুরু হয়েছে। এতে ভারতসহ বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৯ জুলাই মাশহাদে তাকে দাফন করা হবে। পাঁচটি শহরে জানাজার আনুষ্ঠানিকতা হবে, যেখানে দেড় কোটিরও বেশি মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান এই শেষকৃত্যকে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান জোরালোভাবে তুলে ধরার কৌশল হিসেবে ব্যবহার করছে, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।