Web Analytics

ইসরাইলের লেবাননে নতুন হামলার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার বিকেল থেকে প্রণালিতে সব ধরনের ট্যাংকার চলাচল বন্ধ রয়েছে। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরাইলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত ও ১,১৬৫ জন আহত হয়েছে। ইরানের আধা সরকারি ফারস নিউজ এজেন্সি জানায়, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা সরকারি সংস্থা ইরনাও নিশ্চিত করেছে।

এর আগে বুধবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতি ঘোষণা দেন এবং দুটি তেলবাহী ট্যাংকার নিরাপদে প্রণালি অতিক্রম করে। কিন্তু লেবাননে নতুন হামলার পর তেহরান বাকি সব ট্যাংকার চলাচল স্থগিত করে। ইরানের ১০ দফা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল লেবাননসহ প্রতিরোধ ফ্রন্টের ওপর হামলা বন্ধ রাখা।

ইসরাইলি হামলা ও ইরানের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনিশ্চয়তায় পড়েছে। ফারস নিউজ জানায়, ইরান ইসরাইলের দখলকৃত অঞ্চলে সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপের পরিকল্পনা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।