Web Analytics

ভারতের পাহাড়ি ঢলে কুমিল্লার বিস্তীর্ণ চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের আগাম জাতের সবজি ও ফসল পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে আদর্শ সদর ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে সবজিক্ষেত ডুবে যায়। কৃষকেরা কোমরপানিতে নেমে লাউ, চিচিঙ্গা, ডাঁটাশাক, চালকুমড়া, মুলাসহ বিভিন্ন ফসল যতটা সম্ভব তুলে আনার চেষ্টা করছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় লাখ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে। কেউ কেউ অপরিপক্ব ফসল তুলে বিক্রি করে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কাচিয়াতলি আমতলী, বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় শতাধিক কৃষকের ক্ষেত পানির নিচে চলে গেছে।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, উজানের ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাজারো কৃষকের ফসল তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।