Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্রান্সের প্যারিসে ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কথিত “সন্ত্রাসী শাসনব্যবস্থা”র বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, ইসরাইল-সমর্থিত হিসেবে পরিচিত পাহলভি ও তার দল ইরানের ভেতর থেকে তারা যে বার্তাগুলো পাচ্ছেন সে সম্পর্কে অবহিত করেছেন।

জেলেনস্কি বলেন, ইরানি শাসনব্যবস্থার শীর্ষ পর্যায় ইতোমধ্যে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, ইরানি সরকার যেন বর্তমান পরিস্থিতি থেকে কোনো সুবিধা না পায় এবং সাধারণ মানুষ যেন তাদের জীবন রক্ষায় বেশি সুরক্ষা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পায়—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেজা পাহলভি হলেন ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে, যিনি ১৯৭৯ সালের ইরানি বিপ্লবে ক্ষমতাচ্যুত হন।

এর আগে জেলেনস্কি মন্তব্য করেছিলেন যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউক্রেনের জন্য কোনো ভালো ফল বয়ে আনছে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।