Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর অভিযোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবির একটি বিবৃতির নিন্দা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি টিআইবির এই অবস্থানকে অগ্রহণযোগ্য, অনভিপ্রেত ও দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করেন।

গোলাম পরওয়ার বলেন, সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে এবং গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিষয়টি স্পষ্ট। তাঁর দাবি, এ ঘটনায় জামায়াতের ন্যূনতম সম্পৃক্ততাও নেই। তা সত্ত্বেও টিআইবি মিথ্যা বর্ণনামূলক বিবৃতিতে দলটিকে জড়িয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মনগড়া তথ্যভিত্তিক বিবৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান।

জামায়াত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাগত কাজ নির্বিঘ্নে করার পরিবেশ প্রত্যাশা করে বলে জানান তিনি। সত্য প্রকাশে বাধা বা হুমকিকে দলটি সমর্থন করে না; বরং এর প্রতিবাদে সোচ্চার থাকে বলেও তাঁর বক্তব্য। গোলাম পরওয়ার বলেন, দলটি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টার বিরুদ্ধেও তিনি সতর্ক করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।