Web Analytics

সুন্দরবনের শেলা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের মোংলা বেইসের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। আটক ব্যক্তির নাম ওসমান গণি (৩৮), তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওসমান গণির দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমে অংশ নিতেন এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করতেন। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।