Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে একটি রেজিস্ট্রেশনবিহীন পাম্পে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। রোববার ভরতখালী হাটের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পাম্পের মালিক আবুল কালাম আজাদ (অলক) দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ মূল্যে পেট্রোল বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত দামে বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় থানার ওসি ও উপজেলা কৃষি কর্মকর্তাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দিয়েছেন, বিক্রিত পেট্রোলের অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।