Web Analytics

চলমান যুদ্ধের অবসান ঘটাতে ১৪ দফার একটি প্রস্তাব জমা দিয়েছে ইরান, যেখানে ৩০ দিনের মধ্যে সব ইস্যু সমাধানের আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তেহরান এই পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার রূপরেখা হিসেবে উপস্থাপন করেছে।

প্রস্তাবের মূল দিকগুলো হলো—পারস্পরিক আক্রমণ না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান। এছাড়া হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থা তৈরির আহ্বান জানানো হয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং মার্কিন নৌ অবরোধের অবসান বিষয়ে এক মাসের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।