Web Analytics

বাংলাদেশ ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স সরাসরি প্রাইভেট ফরেন কারেন্সি এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা দেওয়ার সুযোগ দিয়েছে। বৈদেশিক মুদ্রায় সঞ্চয় বাড়ানো এবং রেমিট্যান্স গ্রহণকারীদের সুবিধা বৃদ্ধি করাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য। এ বিষয়ে বুধবার একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এত দিন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখার সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আইএমটিওর মাধ্যমে পাঠানো রেমিট্যান্সও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে এসব হিসাবে জমা করা যাবে।

এ ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার প্রযোজ্য শর্ত ও পরিপালন নিশ্চিত করতে হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সুবিধাটি বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করবে। বিদেশে থাকা এবং দেশে নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা না করা প্রবাসীরাও তাঁদের বিদেশে অর্জিত আয়ের একটি অংশ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা হিসেবে সংরক্ষণ করতে পারবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।