Web Analytics

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার এক ঘণ্টার মধ্যেই তেহরান থেকে তিনটি ইরানি বিমান ৭০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে। তবে বিমানগুলো কেন পাকিস্তানে এসেছে বা কারা এসেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানগুলো ‘পুয়া এয়ার’-এর মালিকানাধীন, যা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স ও অ্যারোস্পেস ফোর্সের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত। বিমানগুলো সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। ইরানি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আলোচনার আরও বিস্তারিত পর্যায়ে প্রবেশ করায় কিছু বিশেষজ্ঞ পাকিস্তানে যেতে পারেন।

এর আগে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, আলোচনার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ইরানে আটক আমেরিকানদের মুক্তির অনুরোধ করার পরিকল্পনা করছে। তবে ইসলামাবাদে বন্দি মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না বা আকস্মিক বিমান অবতরণের সঙ্গে এর সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।