Web Analytics

গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। বৃহস্পতিবার নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের পাঠানো বিবৃতিতে সংগঠনটি সিদ্ধান্তটিকে অগ্রহণযোগ্য বলে অবিলম্বে পরিকল্পনাগত বিশ্লেষণ ও প্রয়োজনীয় কাজ শেষে প্রকল্পটি চালুর দাবি জানায়।

আইপিডির ভাষ্য, প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর, এক যুগের বেশি জনভোগান্তি এবং প্রায় তিন হাজার কোটি টাকা সরকারি অর্থ ব্যয়ের প্রেক্ষাপটে প্রকল্প বাতিলের বদলে অবশিষ্ট কাজ সম্পন্ন করাই যৌক্তিক ছিল। সংগঠনটি বলেছে, ব্যক্তিগত বাসমালিক ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাতিল করে সাধারণ মহাসড়কে রূপান্তরের উদ্যোগ টেকসই পরিবহন পরিকল্পনা ও গণপরিবহনবান্ধব নগরায়ণের সঙ্গে সাংঘর্ষিক।

প্রকল্পের নকশা, বাস্তবায়ন ও ব্যবস্থাপনার ত্রুটি নিরপেক্ষ কারিগরি মূল্যায়নের মাধ্যমে চিহ্নিত এবং সংশোধনের আহ্বান জানিয়েছে আইপিডি। ব্যয় বৃদ্ধি, দীর্ঘসূত্রতা ও জনদুর্ভোগের জন্য দায়ীদের তদন্ত ও জবাবদিহির আওতায় আনার দাবিও করেছে তারা। সংগঠনটি অবশিষ্ট কাজ, নিরাপত্তা ও কারিগরি সংস্কারের জন্য সময়সীমাবদ্ধ পরিকল্পনা এবং ঢাকা-গাজীপুর করিডরে বিআরটি, কমিউটার রেল ও পদচারীবান্ধব অবকাঠামোর সমন্বিত পরিকল্পনার প্রস্তাব দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।