Web Analytics

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। ৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল স্বাগতিক দলটি। এর আগে ২০২৪ সালের ২৬ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। প্রথম টেস্ট রানবন্যার পর ড্র হয়েছিল।

দ্বিতীয় টেস্টে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল পাকিস্তান। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৯৮ রানে গুটিয়ে দিয়ে তারা ৩২৫ রান করে। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ঘুরে দাঁড়িয়ে ৩১৬ রান তুললেও প্রথম ইনিংসের বড় ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি। চতুর্থ দিনে ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে শুরু করে শ্রীলঙ্কা, তবে দুই ওভারের মধ্যেই শেষ উইকেট হারায়। মোহাম্মদ আব্বাসের বলে আসিথা ফার্নান্ডো ২ রানে আউট হন, আর মিলান রত্নায়েকে ৬৬ রানে অপরাজিত থাকেন।

৯০ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ৭ রানের মধ্যে তৈয়ব আরিফ ও মোহাম্মদ তাহাকে হারায়। আরিফ করেন ১৩ এবং তাহা ৪ রান। এরপর আজান আওয়াইজ ও আমির জামাল ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান। আজান ৩২ ও জামাল ৩৪ রানে অপরাজিত ছিলেন। দুই ইনিংসে তিনটি করে উইকেট নেওয়া আব্বাস ম্যাচসেরা হন এবং দুই টেস্টে ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জেতেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।