মার্কিন সামরিক বাহিনী এশিয়ার জলসীমায় ইরানের পতাকাবাহী অন্তত তিনটি ট্যাংকার আটক করেছে এবং সেগুলোকে ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার নিকটবর্তী স্থান থেকে অন্য পথে সরিয়ে দিয়েছে। বুধবার নৌপরিবহন ও নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ইরানের সমুদ্রপথে বাণিজ্যের ওপর অবরোধ আরোপ করেছে।
রিপোর্টে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঠেকাতে গুলি চালিয়েছে, যা পারস্য উপসাগরের প্রবেশপথে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার প্রায় দুই মাস পরও শান্তি আলোচনার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রণালি বন্ধ থাকায় বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশ ব্যাহত হয়ে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী একটি ইরানি পণ্যবাহী জাহাজ ও একটি তেলের ট্যাংকারও জব্দ করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগর ছাড়ার চেষ্টা করা তিনটি জাহাজ আটক করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।