ডাকাতি, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যৌথ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এই অভিযান চলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মহাসড়কের বিভিন্ন অংশে অপরাধের আশঙ্কা বাড়ায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সীতাকুণ্ড, মিরসরাই ও জোরারগঞ্জ এলাকায় একযোগে মহড়া চালানো হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসানো, সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি এবং নির্জন এলাকায় টহল জোরদার করা হয়। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
পুলিশ কর্মকর্তারা জানান, নিয়মিত টহল, চেকিং ও যৌথ মহড়া অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকরা জানান, পুলিশের দৃশ্যমান উপস্থিতিতে মানুষের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।