Web Analytics

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাকে সফল বলে দাবি করেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, আলোচনায় হরমুজ প্রণালি, লেবাননের পরিস্থিতি, তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং অবরুদ্ধ তহবিল মুক্ত করার বিষয়গুলো নিয়ে অগ্রগতি হয়েছে। গালিবাফ বলেন, অবরুদ্ধ ছয় বিলিয়ন ডলারের দুটি কিস্তি ইতোমধ্যে মুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, ফলে তেল খাতের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে তেল বিক্রি ও ব্যাংকিং কার্যক্রমের জন্য নিষেধাজ্ঞা স্থগিতের সুবিধা নিশ্চিত হয়েছে এবং সংশ্লিষ্ট চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে। লেবানন প্রসঙ্গে গালিবাফ বলেন, সেখানে সমন্বয়ের জন্য একটি কেন্দ্র স্থাপনে উভয় পক্ষ একমত হয়েছে, যা বিরোধ মীমাংসা ও যুদ্ধ প্রতিরোধে কাজ করবে।

হরমুজ প্রণালি বিষয়ে তিনি জানান, এর ব্যবস্থাপনা আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না এবং একটি সমন্বয় ব্যবস্থা, হটলাইন ও কেন্দ্র স্থাপনের বিষয়ে সম্মতি হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।