Web Analytics

রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। ঘটনাটি লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১)-এ ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ট্রেনটি দ্রুত থামানো হয়।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করে। পরে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান জানান, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ইঞ্জিনে আগুন লাগে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।