Web Analytics

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে পরিচালিত ওই আদালত রবিবার বিকেলে পূর্ববাজার এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী কবির হোসেন (৪২)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় প্রশাসন বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছে।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।