Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও অঙ্গহানির শিকার ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে সরকার কাজ করবে। তিনি জানান, সম্ভব হলে আন্দোলনের শহীদদের স্মরণে দেশের প্রতিটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মরণে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শহীদ জুলাই দিবস উপলক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি ধরে রাখতে এই স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থান ছিল একটি ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন, যা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গড়ে উঠেছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ভবিষ্যতে সমাজে কোনো বৈষম্য সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কাজ করবে।

ইশরাক হোসেন বলেন, আন্দোলনের সব শহীদের স্মৃতি সংরক্ষণ করা হবে এবং যাঁরা অবদান রেখেছেন তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। তিনি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।