Web Analytics

চট্টগ্রামে জুলাই বিপ্লবে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জন হত্যার মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে এ মামলায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ এপ্রিল। সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। নির্ধারিত দিনে আসামিদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ১২ জানুয়ারি প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আট সপ্তাহ সময় চেয়েছিল।

এদিকে, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ফজলে করিমের পরিবারের কাছে জামিনের বিনিময়ে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। অডিও রেকর্ড ফাঁসের পর তিনি পদত্যাগ করেন। ১০ মার্চ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা মামলাটির পুনঃতদন্তের দাবি তুলেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।