সিবিএস নিউজের বরাতে আমার দেশ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভাব্য অভিযানে ইসরাইল অংশ নিতে পারে। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনীতিতে সম্ভাব্য বিপর্যয় এড়াতে ৩ আগস্ট আর্থিক বাজার খোলার আগে প্রথম দফার হামলা শেষ করার পরিকল্পনা রয়েছে, যদিও সময়সীমা চূড়ান্ত হয়নি।
পেন্টাগন সূত্রের ভাষ্য অনুযায়ী, ইসরাইলকে বিষয়টি জানানো হয়েছে এবং তেল আবিব সময়সূচি নির্ধারণে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করতে আগ্রহী। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা সিবিএসকে বলেছেন, নতুন যৌথ হামলা নিয়ে তারা কিছু জানেন না এবং ওয়াশিংটন থেকেও যোগাযোগ হয়নি। সিবিএস বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনও চূড়ান্ত অনুমোদন দেননি।
সম্ভাব্য লক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র, প্রধান তেল শোধনাগার এবং তেহরানকে বিদ্যুৎ-বিচ্ছিন্ন করার পরিকল্পনার কথা বলা হয়েছে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, ক্যাম্প ডেভিডের বৈঠকে ট্রাম্প নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, তবে কূটনৈতিক অগ্রগতি হলে হামলা স্থগিত হতে পারে। ইরান বলেছে, যেকোনো আকস্মিক হামলার জবাবে তাৎক্ষণিক ও বড় মাত্রার পাল্টা হামলার জন্য তারা প্রস্তুত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।